ভাঙন কবলিত বিভিন্ন গ্রাম পরিদর্শনে অ্যাড. পীর মিসবাহ এমপি

স্টাফ রিপোর্টার
সুরমা নদীর ভাঙন কবলিত বিভিন্ন গ্রাম পরিদর্শন করেছেন বিরোধী দলীয় হুইপ অ্যাড. পীর ফজলুর রহমান মিসবাহ এমপি।
মঙ্গলবার বিকালে সুনামগঞ্জ সদর উপজেলার মোহনপুর ইউনিয়নে সুরমা নদীর ভাঙন কবলিত পৈন্দা, মোহনপুর, বাণীপুর সহ নদী তীরবর্তী বিভিন্ন গ্রাম সরেজমিনে পরিদর্শন করেন তিনি।
এসময় তিনি পৈন্দা গ্রামে ও জয়নগর বাজারে দুটি পৃথক মতবিনিময় সভায় মিলিত হন। সভায় পীর মিসবাহ এমপি বলেন, গত মাসে ভয়ংকর বন্যায় মানুষের ঘরবাড়ি সহ বিভিন্ন ক্ষয়ক্ষতি হয়েছে। সেই ক্ষতি আমরা কাটিয়ে উঠতে পারিনি আবার নদীভাঙ্গন শুরু হয়েছে, মানুষের বসত ভিটা নদীতে বিলীন হচ্ছে। ভাঙনের খবর পেয়ে আমি পানি উন্নয়ন বোর্ড সুুনামগঞ্জের কর্মকর্তাদের সাথে নিয়ে আপনাদের পাশে এসেছি। আমি আপনাদের আশ্বস্ত করতে চাই অচিরেই আমরা নদীভাঙ্গন রোধে কাজ শুরু করবো।
এসময় উপস্থিত ছিলেন পানি উন্নয়ন বোর্ড সুুনামগঞ্জের নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার, সুনামগঞ্জ জেলা জাতীয় পার্টির সদস্য সচিব মনির উদ্দিন মনির, পওর বিভাগ —১ এর উপ বিভাগীয় প্রকৌশলী প্রীতম পাল এসও আশারাফুল সিদ্দিকী মোহনপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নুরুল হক সুনামগঞ্জ সদর উপজেলা জাপার সাধারণ সম্পাদক সজ্জাদুর রহমান সাজু ইউপি সদস্য সফর আলী ওলিউর রহমান আজিম উদ্দিন বাচ্চু মিয়া মোহাম্মদ আলী হুমায়ুন আহমদ আমিরুল ইসলাম আব্দুল আউয়াল প্রমুখ।