স্টাফ রিপোর্টার, তাহিরপুর
তাহিরপুরে নারীর অধিকার এবং অংশগ্রহণ বিষয়ে সরকারি সেবা প্রদানকারীদের সাথে অপরাজিতা নারীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে উপজেলা সিএনআরএস অফিসের হল রুমে এনজিও সংস্থা প্রিপ ট্রাস্টের আয়োজনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা বেগম।
প্রিপ ট্রাস্টের উপজেলা সমন্বয়কারী মাহবুব আলমের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী শিক্ষা অফিসার মো. আবু সাঈদ, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা জসিম উদ্দীন, উপজেলা মৎস্য স¤প্রসারণ কর্মকর্তা জায়মন জাহান, উপজেলা স্বাস্থ্য পরিদর্শক রফিকুল ইসলাম, প্রিপ ট্রাস্টের সুনামগঞ্জ জেলা সমন্বয়কারী নজরুল ইসলাম, সাংবাদিক শওকত হাসান, উপজেলা তথ্য আপা অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা ডলি আক্তার, উপজেলা জনস্বাস্থ্য অফিসের সিসিডি রুবেল তালুকদার, ইউপি সদস্য তুজাম্মিল হক নাসরুম, জয় রায় প্রমুখ।
এ সময় উপস্থিত অতিথিবৃন্দ নারীর অধিকার এবং অংশগ্রহণ বিষয়ে সরকারি সেবা প্রদানে অপরাজিতা নারীদের বিভিন্ন পরামর্শ দেন এবং তারা সরকারি সকল সেবায় নারী পুরুষের সমান অধিকার ব্যক্ত করেন।


