স্থানীয় সংবাদকর্মীদের সাথে দ্য ওয়েলফেয়ার ফ্যামিলির মতবিনিময়

শান্তিগঞ্জ প্রতিনিধি
শান্তিগঞ্জ উপজেলার পশ্চিম পাগলা ইউনিয়নে স্থানীয় সংবাদকর্মীদের সাথে মতবিনিময় করেছেন সামাজিক সংগঠন দ্য ওয়েলফেয়ার ফ্যামিলির সদস্যরা। শুক্রবার (২২ জুলাই) বিকাল ৫টায় ইউনিয়নের পাগলা বাজারের একটি রেস্টুরেন্টে এ মতবিনিময় করেন তারা।
মতবিনিময়ের সময় উপস্থিত ছিলেন- দৈনিক সুনামগঞ্জের সময়ের শান্তিগঞ্জ উপজেলা প্রতিনিধি জামিউল ইসলাম তুরান, দৈনিক সুনামগঞ্জের খবরের প্রতিনিধি ইয়াকুব শাহরিয়ার, দৈনিক সুনামগঞ্জ প্রতিদিনের প্রতিনিধি নোহান আরেফিন নেওয়াজ ও দৈনিক জালালাবাদের প্রতিনিধি নাহিদ আহমদ।
সংগঠনের পক্ষে উপস্থিত ছিলেন দ্য ওয়েলফেয়ার ফ্যামিলির সভাপতি ওবায়দুল হক মোনেম, সহ-সভাপতি এনামুল হক হৃদয়, কোষাধ্যক্ষ নাহিম আহমেদ, প্রচার সম্পাদক অপু দেবনাথ, দাতা সদস্য মোহাম্মদ মমিন, সাধারণ সদস্য মোহাম্মদ রাজা মিয়া, আজিজুল হক মোয়াজ ও আলমগীর হোসেন।
এসময় প্রতিষ্ঠাকালী সময় থেকে সংগঠনের কার্যক্রম নিয়ে কথা বলেন নেতৃবৃন্দরা। এছাড়াও ভবিষ্যতে ভালোভাবে এগিয়ে যাওয়ার জন্য পরামর্শ ও সার্বিক সহযোগিতা কামনা করেন তারা। স্থানীয় গণমাধ্যমকর্মীদের পক্ষ থেকে ভালো কাজে সব ধরণের সহযোগিতার আশ্বাস প্রদান করা হয়।