বিশ্বম্ভরপুর প্রতিনিধি
শুদ্ধাচার পুরস্কারে ভূষিত হয়েছেন বিশ্বম্ভরপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. সাদিউর রহিম জাদিদ।
বুধবার উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা মাসিক আইন—শৃঙ্খলা সভা শেষে উপজেলার পাঁচটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ আনুষ্ঠানিক ভাবে ফুলের তোড়া দিয়ে উপজেলা নির্বাহী অফিসার সাদিপুর রহিম জাদিদ কে পুরস্কার পাওয়ায় শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
উল্লেখ্য, জেলার শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী অফিসার হিসেবে সুনামগঞ্জ জেলা প্রশাসন তাকে বিশ্বম্ভরপুর উপজেলা নির্বাহী অফিসার সাদিউর রহিম জাদিদকে শুদ্ধাচার পুরস্কার প্রদান করা হয়।


