স্যানক্রেড হাসপাতালে সাইনটিফিক সেমিনার

স্টাফ রিপোর্টার
স্যানক্রেড হাসপাতাল ও আস্থা প্রকল্পের যৌথ উদ্যোগে সাধারণ এলার্জি ও নানা রোগ ব্যধি প্রতিরোধে করণীয় বিষয়ে সাইনটিফিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টা থেকে দিনব্যাপী শহরতলীর ধারারগাঁও এলাকায় স্যানক্রেড হাসপাতালের হল রুমে এই সেমিনার অনুষ্ঠিত হয়।
সেমিনারে প্রশিক্ষণ দেন স্যানক্রেড হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. মুজিবুর রহমান।
এ সময় সেমিনারে বক্তব্য রাখেন স্যানক্রেড হাসপাতালে পরিচালিত কমিউনিটি প্যারামেডিকদের প্রিন্সিপাল পলাশ চিছাম। সেমিনারে জেলার বিভিন্ন স্থানের ২০ জন প্যারামেডিক চিকিৎসক অংশ নেন।
প্রিন্সিপাল পলাশ চিছাম জানান, কমিউনিটি প্যারামেডিকদের সময়োপযোগি চিকিৎসা সেবা প্রদানের লক্ষ্যে এবং কমিউনিটি প্যারামেডিকদের দক্ষতা বাড়াতে এই প্রশিক্ষণ দেয়া হয়েছে।