শান্তিগঞ্জ প্রতিনিধি
শান্তিগঞ্জে গৃহবধূ হত্যার ঘটনায় ঘাতক স্বামী আকিল হোসেনকে (৩০) কে গ্রেফতার করে আদালতে পাঠিয়েছে পুলিশ। হত্যার ঘটনায় ১৬৪ ধারায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন আকিল হোসেন। আকিল হোসেন শান্তিগঞ্জ উপজেলার পূর্ব পাগলা ইউনিয়নের ঘোড়াডুম্বুর গ্রামের জমশর আলীর ছেলে।
জানা যায়, বৃহস্পতিবার (২৮ জুলাই) শান্তিগঞ্জ উপজেলার পূর্ব পাগলা ইউনিয়নের ঘোড়াডুম্বুর গ্রামে মাছুমা বেগম (২০) নামের এক গৃহবধূর গলায় ওড়না পেঁচানো লাশ উদ্ধার করা হয়। নিহত গৃহবধূর এ মৃত্যুকে আত্মহত্যা বলে চালিয়ে দিতে চাইছিলেন স্বামী আকিল হোসেন। ঘটনার পর চাঞ্চল নিহতের ভাই বাদী হয়ে থানায় মামলা করলে আকিল হোসেনকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারের পর আদালতে পাঠালে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন আকিল হোসেন।
শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদ চৌধুরী বলেন, নিহতের ভাইয়ের মামলায় আকিল হোসেনকে গ্রেফতার করে পুলিশ। হত্যা মামলায় তাকে আদালতে পাঠালে বিজ্ঞ আদালতে হত্যার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে সে।
- যুক্তরাষ্ট্রের প্রতিবেদন : বাংলাদেশে রাজনৈতিক পৃষ্ঠপোষকতায় ব্যবসা প্রতিষ্ঠানে চাঁদাবাজি হয়
- দৈনিক সুনামগঞ্জের খবরের ১১ বছরে পদার্পন আজ


