জামালগঞ্জ প্রতিনিধি
জামালগঞ্জে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বন্যার্তদের মাঝে বস্ত্র বিতরণ করেছেন বরিশাল—৪ আসনের সংসদ সদস্য ও লোকনাথ ব্রহ্মচারী আশ্রম ও মন্দিরের সভাপতি পংকজ দেবনাথ। মঙ্গলবার রাতে সাচনা লোকনাথ সেবাশ্রমের আয়োজনে বন্যার্ত ৩০০ জনের মাঝে শাড়ি ও লুঙ্গি বিতরণ করেন তিনি। এর আগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মার শান্তি কামনায় এক মিনিট নীরবতা পালন করা হয়।
সাচনা লোকনাথ সেবাশ্রমের সভাপতি সজীব বনিকের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন পংকজ দেবনাথ। সেবাশ্রমের সহ সভাপতি প্রসেনজিৎ পাল চৌধুরীর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তাহিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান করুণা সিন্ধু চৌধুরী বাবুল, জামালগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ইকবাল আল আজাদ, লোকনাথ ব্রহ্মচারী আশ্রম ও মন্দিরের সাধারণ সম্পাদক বিষ্ণুপদ ভৌমিক, যুগ্ম সাধারণ সম্পাদক মনোজ কুমার রায় ও অগ্রণী ব্যাংকের সাবেক এজিএম সাধন চন্দ্র মন্ডল।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ মন্দিরভিত্তিক শিশু গণশিক্ষা কেন্দ্রের সহকারী প্রকল্প পরিচালক রবিন আচার্য্য, সুনামগঞ্জ সার্বজনীন কেন্দ্রীয় দুর্গাবাড়ি মন্দির পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক সুবিমল চক্রবত্তর্ী চন্দন, জামালগঞ্জ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান বীনা রানী তালুকদার, বেহেলী ইউপি চেয়ারম্যান সুব্রত সামন্ত সরকার, সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জিতেন্দ্র তালুকদার পিন্টু, জামালগঞ্জ প্রেসক্লাব সভাপতি মো. ওয়ালী উল্লাহ সরকার, উপজেলা যুব মহিলা লীগের সভাপতি শাহানা আল আজাদ, সুনামগঞ্জ সার্বজনীন কেন্দ্রীয় দুর্গাবাড়ি মন্দির পরিচালনা কমিটির সদস্য অজয় কান্তি দুলন প্রমুখ।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, প্রধানমন্ত্রী বাঙালি জাতির ভ্যানগার্ড। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে জয় বাংলা স্লোগানের মধ্য দিয়ে আমরা বিজয় অর্জন করেছি। আমরা বিজয়ী জাতি। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আপনারা সেই সুফল পাচ্ছেন।
তিনি আরও বলেন, এই অঞ্চলের মানুষের প্রতি প্রধানমন্ত্রীর আলাদা টান আছে। সে অনুযায়ী হাওরাঞ্চলে উন্নয়ন ও অগ্রগতির ধারা অব্যাহত আছে। যার ফলস্বরূপ আপনারা পেতে যাচ্ছেন স্বপ্নের উড়াল সেতু। এটি শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের উন্নয়নের সেতুবন্ধন।
পরে প্রধান অতিথি পংকজ দেবনাথ সাচনা বাজার জগন্নাথ জিউর মন্দির পরিদর্শন করেন। এ সময় মন্দির পরিচালনা কমিটির নেতৃবৃন্দ সহ অনেকে উপস্থিত ছিলেন।
- ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের বৃত্তি দেবে ‘সেইভ শাল্লা’
- পাকিস্তানের ‘দ্য এক্সপ্রেস ট্রিবিউন’ পত্রিকার প্রতিবেদন : শেখ হাসিনার কাছ থেকে শিখুন


