বিশ্বম্ভরপুরে এপিসি প্রকল্পের র‌্যালি ও সভা

বিশ্বম্ভরপুর প্রতিনিধি
বিশ্বম্ভরপুরে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের একসিলারেটিং প্রটেকশন ফর চিলড্রেন (এপিসি) প্রকল্পের উদ্যাগে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার উপজেলার পলাশ ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে ইউনিসেফের সহযোগিতায় ‘শিশুকে কোন রকম আঘাত আর নয়, শিশুর শৈশব করি আনন্দময়’ এই স্লোগানকে সামনে রেখে এক র‌্যালি বের হয়। র‌্যালি শেষে পলাশ ইউনিয়ন পরিষদে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে এ উপজেলার চারটি শিশু ও কিশোর কিশোরী ক্লাবের অন্তত ১৫০ সদস্য অংশগ্রহণ করে।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফাহমিদা ইয়াসমিনের সঞ্চালনায় সভায় অতিথি হিসেবে উপস্তিত ছিলেন উপজেলা চেয়ারম্যান সফর উদ্দিন, উপজেলা নির্বাহী অফিসার সাদিউর রহিম জাদীদ, উপজেলা ভাইস চেয়ারম্যান তাজ্জত আলী খান, মহিলা ভাইস চেয়ারম্যান মাহফুজা আক্তার রীনা, চাইল্ড রাইটস ফ্যাসিলিটেটর শাহ সৈয়দ উল হাসান সাঈদ, পলাশ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো সোহেল আহমদ, পলাশ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক, প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণ উপজেলার গণ্যমান্য ব্যক্তিবর্গ, কমিউনিটি ফ্যাসিলিটেটর গণ এবং ইউপি সদস্যগণ।
সভায় শিশুদেরকে কোন প্রকার শাস্তি প্রদান না করা এবং ইতিবাচক প্রক্রিয়ায় শিশুর বিকাশ নিশ্চিত করার ব্যাপারে বক্তারা আহবান জানান। এছাড়াও শিশু কিশোর কিশোরীদেরও অভিভাবক এবং শিক্ষকদের প্রতি শ্রদ্ধাশীল হতে বলেন।