ছাতক প্রতিনিধি
ছাতকে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস পালন উপলক্ষে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে বুধবার দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ প্রস্তুতি সভা অনুষ্ঠত হয়। উপজেলা নির্বাহী অফিসার মামুনুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন সহকারি কমিশনার ভূমি ইসলাম উদ্দিন, ছাতক থানার অফিসার ইনচার্জ মাহবুবুর রহমান, বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক সৈয়দ আহমদ, ছাতক প্রেসক্লাবের সভাপতি সৈয়দ হারুন অর রশিদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কেএম মাবুব রহমান, ছাতক সরকারী বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) জাহাঙ্গির আজাদ, চন্দ্রনাথ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কুতুব উদ্দিন, উপজেলা একাডেমিক সুপারভাইজার সোয়েব আহমদ, মন্ডলীভোগ সরকারী প্রথিমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হেলালুরল ইসলাম, জামুরা সরকারী প্রধামিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুজিবুর রহমান, পল্লী উন্নয়ন ব্যাংক ছাতক শাখার ব্যবস্থাপক রফিকুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা মকবুল আলী, ছাতক প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল আলিম, অর্থ সম্পাদক বিজয় রায়, সহকারী শিক্ষক তমাল পোদ্দার, পংকজ দত্ত, আফরোজ আলী, ইমাদ উদ্দিন মানিক, সাংবাদিক আমিনুল ইসলাম আজির, সদরুল আমিন, মহিলা বিষয়ক প্রডিশক্ষক মৌমিতা হক প্রমুখ।
সভায় আগামী ৫ আগস্ট বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন শেখ কামালের ৭৩তম জন্মবার্ষিকী ও ৮ আগস্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছার ৯২ তম জন্মবার্ষিকী পালনে বিভিন্ন কর্মসূচী গ্রহণ করা হয়। এসময় উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কর্মচারী, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সাংবাদিক ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
- ছাতকে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে ক্রিশ্চিয়ান এইডের আর্থিক সহায়তা
- ছাতকে প্রশাসনের উদ্যোগে পৌরসভার টোলবক্স উচ্ছেদ


