স্টাফ রিপোর্টার, তাহিরপুর
তাহিরপুরে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস সফল করার লক্ষ্যে উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে বিভিন্ন ইউনিয়নে গণসংযোগ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে সন্ধা পর্যন্ত উপজেলার উত্তর শ্রীপুর, দক্ষিণ শ্রীপুর, উত্তর বড়দল, দক্ষিণ বড়দল, বাদাঘাট ও তাহিরপুর সদর ইউনিয়নের বিভিন্ন গ্রাম ও বাজারে গণসংযোগ শেষে দলীয় কার্যালয় গুলোতে আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ সহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
তাহিরপুর উপজেলা আওয়ামী লীগ সভাপতি আবুল হোসেন খানের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলামের সঞ্চালয়ন জাতীয় শোক দিবস যথাযোগ্য মর্যাদায় সফল করার লক্ষ্যে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অমল কান্তি কর, বাদাঘাট ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি জুনাব আলী, সাধারণ সম্পাদক আফতাব উদ্দন, তাহিরপুর সদর ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান বুরহান উদ্দিন, যুবলীগের আহবায়ক হাফিজ উদ্দিন, উত্তর বড়দল ইউনিয়ন আওয়ামীল সভাপতি জামাল উদ্দিন, আওয়ামীলীগ নেতা আব্দুস শহিদ, মিলন তালুকদার, সেলিম হায়দার, আলম জিলানী সুহেল, চন্দন তালুকদার, বাচ্চু মিয়া, জুলহাস মুল্লিক, সান্জব উস্তার,হাবুল মিয়া, বজলু মিয়া প্রমুখ।
- বিশ্ববাজারে তেলের দাম কমলেও দেশে কেন কমছে না, জানালেন মন্ত্রী
- ছাতকে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে গ্রেটার সিলেট ইউকে’র নগদ অর্থ বিতরণ


