সু.খবর ডেস্ক
সরকারি ওষুধ চুরি করে বিক্রি করলে ১০ বছরের জেল এবং ১০ লাখ টাকা জরিমানার বিধান রেখে ‘ঔষধ আইন, ২০২২’ এর খসড়ার নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। বৃহস্পতিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত (ভার্চ্যুয়াল) মন্ত্রিসভার বৈঠকে এ আইনের খসড়ার অনুমোদন দেওয়া হয়।
সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে অনুষ্ঠিত সভায় গণভবন থেকে ভিডিও কনফারেন্সে অংশ নেন প্রধানমন্ত্রী।
বৈঠক শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য জানান।
সূত্র : বাংলানিউজটোয়েন্টিফোর.কম
- ছাতকে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে গ্রেটার সিলেট ইউকে’র নগদ অর্থ বিতরণ
- স্যানক্রেড ও আস্থা প্রকল্পের ফ্রি হেল্থ ক্যাম্প


