স্টাফ রিপোর্টার
জামালগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত ১০০ জন এসএসসি পরীক্ষার্থীদের লেকচার পাবলিকেশন্স লিমিটেড এর পক্ষ থেকে টেস্ট পেপার দেওয়া হয়েছে। রবিবার বেলা ১১টায় এই বই বিতরণ অনুষ্ঠান হয়।
জামালগঞ্জ সরকারী মডেল উচ্চ বিদ্যালয়ে এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সীতোষ কুমার তালুকদার। প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. অলিদুজ্জামান।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. মাহবুবুল কবীর, জামালগঞ্জ উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিধান ভূষণ চক্রবতীর্, সিলেট লেকচার পাবলিকেশন্স’র রিজিওনাল সেলস ম্যানেজার মোহাম্মদ রবিউল হোসেন টিটু।
শেষে শিক্ষার্থীদের হাতে বই তুলে দেন অতিথিরা।
- সুন্দর হাতের লেখা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত
- ছাতকে লন্ডন বরো অব টাওয়ার হ্যামলেটের ডেপুটি মেয়র ও স্পীকার সংবর্ধিত


