স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জ মাদানিয়া মাদ্রাসার সামনের সড়কে গতিরোধক দেয়ার দাবিতে মানববন্ধন করেছে জামেয়া ইসলামিয়া দারুল উলুম মাদানিয়া মাদ্রাসার শিক্ষক শিক্ষার্থীরা। রবিবার সকালে মাদ্রাসার সামনের সুনামগঞ্জ সিলেট সড়কে এই মানববন্ধন করেন তারা।
মানববন্ধনে বক্তব্য রাখেন মাদ্রাসার মুহতামিম শায়খ মাওলানা আব্দুল বছীর, মাওলানা আমিরুল ইসলাম, সহকারী শিক্ষক মাওলানা আবু সাঈদ, সহকারী শিক্ষক মাওলানা আব্দুর রাজ্জাক, মাওলানা কাওছার আহমদ, মাওলানা শামীম আহমদ, মাওলানা জাহাঙ্গীর আলম, মাওলানা আব্দুল মজিদ, মাওলানা আমিরুল ইসলাম প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, মাদ্রাসার সামনে গতিরোধক দেয়ার দাবি অনেক আগে লিখিতভাবে জানালেও এখনও তা বাস্তবায়িত হয়নি। মাদ্রাসার কোমলমতি শিক্ষার্থীদের যাতায়াত নিরাপদের জন্য সড়কে একটি গতিরোধক দেয়ার প্রয়োজন।
- ছাতকে লন্ডন বরো অব টাওয়ার হ্যামলেটের ডেপুটি মেয়র ও স্পীকার সংবর্ধিত
- জগন্নাথপুরে চার দোকানিকে অর্থদণ্ড


