অধ্যাপিকা হামিদা রহমানের ১৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে গণতান্ত্রিক মহিলা সমিতি সুনামগঞ্জ জেলা কমিটির উদ্যোগে আলেঅচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকাল ৫টায় রায়পাড়াস্থ কার্যালয়ে সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি দিপ্তি সরকার।
প্রনতি বর্মনের পরিচালনায় সভার শুরুতে অধ্যাপিকা হামিদা রহমানের স্মৃতির প্রতি সম্মান জানিয়ে দাঁড়িয়ে ১মিনিট নিরবতা পালন করা হয়। এরপর হামিদা রহমানের জীবনী পাঠ করেন পূর্নিমা চন্দ। অতিথি হিসাবে বক্তব্য রাখেন জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট সুনামগঞ্জ জেলা কমিটির আহ্বায়ক রত্নাংকুর দাস জহর, যুগ্ম আহ্বায়ক সাইফুল আলম ছদরুল, গণতান্ত্রিক মহিলা সমিতির যুগ্ম আহ্বায়ক শ্রাবন্তি বাল্মিকী লিপি, সদস্য প্রতিমা চন্দ, বেবি লাল প্রমুখ।
প্রেসবিজ্ঞপ্তি


