সুনামগঞ্জ বিয়াম ল্যাবরেটরী স্কুলে জাতীয় শোক দিবস পালিত

সুনামগঞ্জ বিয়াম ল্যাবরেটরী স্কুলে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতা, আলোচনা সভা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
শুরুতে জেলা ঐতিহ্য যাদুঘর প্রাঙ্গণে সকাল ৯টায় স্কুলের পক্ষ থেকে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করা হয়। স্কুলের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক এর সহধর্মিণী নাজনীন আক্তার। বিশেষ অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এর সহধর্মিণী তাহমিনা আক্তার, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এর সহধর্মিণী শুক্লা সিনহা, জেলা মহিলা কল্যাণ কেন্দ্রের সাধারণ সম্পাদিকা দিলারা বেগম।
সহকারী শিক্ষক রুমা চক্রবর্তী সঞ্চালনায় উপস্থিত ছিলেন অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মো. আবুল হাসান, সহকারী শিক্ষক নাজিরা জাহান চৌধুরী, দিপায়ন চৌধুরী, ফারজানা আক্তার, আমিনা খাতুন, স্নিগ্ধা রায়, অভিজিৎ রায়, হোসনে জাকিয়া সুলতানা, সন্দীপ চৌধুরীসহ সম্মানিত অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ।
প্রেসবিজ্ঞপ্তি