বিশ্বম্ভরপুরে যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস পালন

বিশ্বম্ভরপুর প্রতিনিধি
বিশ্বম্ভরপুরে যথাযোগ্য মর্যদায় স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদত বার্ষিকী এবং জাতীয় শোক দিবস পালন করা হয়েছে। দিবস উপলক্ষে সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গণে বঙ্গবন্ধুর মুর‌্যালে পুষ্পস্তক অর্পণ করা হয়। উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, থানা পুলিশ প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ ও সন্তান কমান্ড, বাংলাদেশ আওয়ামী লীগ ও অংঙ্গসংগঠন, জাতীয় পার্টি ও অঙ্গসংগঠন, উপজেলা শিল্পকলা একাডেমী, উপজেলা ক্রীড়া সংস্থা, প্রেসক্লাব, উদীচী শিল্পগোষ্ঠী, উপজেলা ফায়ার সার্ভিস, বিশ্বম্ভরপুর সরকারি মডেল উচ্চ বিদ্যালয়, বিশ্বম্ভরপুর বালিকা উচ্চ বিদ্যালয়, বিআরডিএস, বটছায়া সমাজ কল্যাণ সমিতি সহ বিভিন্ন সংগঠন, প্রতিষ্ঠান পুষ্পস্তবক অর্পণ করে।
পুষ্পস্তবক অর্পণের পর বঙ্গবন্ধু মুর‌্যাল প্রাঙ্গণে আলোচনা সভা ও চিত্রাংকন প্রতিযোগী বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। উপজেলা নিবার্হী অফিসার মো. সাদি উর রহিম জাদিদ’র সভাপতিত্বে ও শিক্ষক অঞ্জন কুমার দে’র সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. সফর উদ্দিন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মুক্তিযোদ্ধা তাজ্জত আলী খান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আসমা বিনতে রফিক, থানার অফিসার ইনচার্জ ইকবাল হোসেন, উপজেলা আওয়ামী লীগ সভাপতি বেনজির আহমদ মানিক, সাধারণ সম্পাদক নুরুল আলম সিদ্দিকী, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আপ্তাব উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা শ্যামল বরণ আচার্য্য, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড সভাপতি মামুনুর রশিদ মামুন, সাবেক ছাত্রলীগ সভাপতি হুমায়ূন কবির পাপন।
বিকালে উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের আয়োজনে জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি বেনজির আহমদ মানিক। উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক নুরুল আলম সিদ্দিকী’র পরিচালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম. এনামুল কবির ইমন।
এছাড়াও বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. সফর উদ্দিন ও আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। এর আগে আওয়ামীলীগের উদ্যোগে একটি শোক র‌্যালি উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। দিবস উপলক্ষে কাঙ্গালী ভোজের আয়োজন করা হয়। এছাড়াও ধমীর্য় বিভিন্ন প্রতিষ্ঠানে শোক দিবস উপলক্ষে বিশেষ মোনাজাত ও প্রার্থনা অনুষ্ঠিত হয়।