ডলারের দাম শিঘ্রই কমে আসবে- পরিকল্পনামন্ত্রী

স্টাফ রিপোর্টার
আমাদের রিজার্ভ তলানীতে আছে তা সঠিক নয়, আমাদের রিজার্ভ ভালো আছে, আরো ভালো হবে। ডলারের দামও শিঘ্রিই কমে আসবে।
শনিবার দুপুরে সুনামগঞ্জ জেলা শিল্পকলা একাডেমির হাসনরাজা মিলনায়তনে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও সুনামগঞ্জ জেলা,পরিষদের আয়োজনে এসএসসি ও এইচএসসি ২০২১ পরীক্ষায় জিপিএ- ৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান অনুষ্ঠানে এসব কথা বলেন মন্ত্রী।
দেশের রিজার্ভ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, যে মোটরসাইকেল চালায় সে কী প্রতিদিন ট্যাঙ্কির রিজার্ভ খুলে দেখে? ঘন্টায় ঘন্টায় খুলে কেউ দেখে না, কারণ আন্দাজ রয়েছে। আমাদের রিভার্ভ ভালো আছে। প্রবাসী ভাইয়েরা টাকা পাঠাচ্ছেন। এখন আরও বাড়ছে। ডলারের দাম বেড়ে ১২০ টাকা হয়ে গিয়েছিলো। এখন সেখানে আর নেই। কমে ১০৫ থেকে ১০৬ টাকায় চলে এসেছে। আরও কমবে।
চা শ্রমিকদের চলমান আন্দোলন নিয়ে মন্ত্রী বলেন, সকল কায়িক শ্রমিকের প্রতি ন্যায় বিচার করবো। দারিদ্র অবিচারের শিকার। আমি ব্যক্তিগতভাবে মনে করি এখানে অনেক সংস্কারের প্রয়োজন রয়েছে। তবে আমার বিশ্বাস সরকার এ সম্পর্কে সচেতন রয়েছে। যারা বাগানের মালিক তারা শ্রমিকদের থাকার জায়গা দেন, রেশন দেন মেডিকেল কেয়ার দেন, স্কুল দেন, বিদ্যুও দেন কোনো কোনো ক্ষেত্রে। সেগুলো যোগ-বিয়োগ করে আমি চাই ন্যায় বিচারের মজুরি। আশা করছি সেটি তারা পাবেন।
সুনামগঞ্জ জেলা পরিষদের প্রশাসক ও জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি নুরুল হুদা মুকুট’র সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন, পুলিশ সুপার মিজানুর রহমান, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল ওয়াহাব রাশেদ, শিক্ষাবিদ পরিমল কান্তি দে, যোগেশ্বর দাশ প্রমুখ।
শেষে ২০২১ শিক্ষাবর্ষের ১০১ এইচএসসি কৃতি শিক্ষার্থী এবং ১৭৫ জন এসএসসি কৃতি শিক্ষার্থীকে সম্মাননা, সনদ ও ক্রেস্ট প্রদান করা হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন এনটিভির জেলা প্রতিনিধি দেওয়ান গিয়াস চৌধুরী।
এসময় উপস্থিত ছিলেন তাহিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান করুণা সিন্ধু চৌধুরী বাবুল, জেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক অ্যাড. আজাদুল ইসলাম রতন, শিক্ষা ও মানব সম্পাদক সম্পাদক সীতেশ তালুকদার মঞ্জু, তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অমল কান্তি কর, জেলা শ্রমিকলীগের সাবেক সভাপতি মো. ফজলুর রহমান, মন্ত্রীর রাজনৈতিক সচিব হাসনাত হোসাইন, শান্তিগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান প্রভাষক নুর হোসেন, যুবলীগ নেতা পাভেল আহমদ, জেলা ছাত্রলীগের সভাপতি দিপংঙ্কর কান্তি দে, সহ সভাপতি অমিয় মৈত্র ও সহ সভাপতি সামছুল আবেদীন রাজন প্রমুখ।
এদিকে সকাল ১০টায় বঙ্গবন্ধু মেডিকেল কলেজ সুনামগঞ্জের আয়োজনে ২০২১-২০২২ শিক্ষাবর্ষে এমবিবিএস কোর্সে ভর্তিকৃত শিক্ষার্থীদের মাঝে পরিচিত সভা ও শিক্ষার্থীদের মাঝে সৌরচালিত রিডিং ল্যাম্প বিতরণ করেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান।
তিনি বলেন, পৃথিবী এগিয়ে যাচ্ছে, সব কিছু পরিবর্তন হচ্ছে। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশও অনেক পরিবর্তন হয়েছে। ব্রিটিশরা ভারত, মালেশিয়া, পাকিস্তানসহ অনেক দেশকে স্বাধীনতা দিয়ে গেছে। কিন্তু বাঙালিরা শহীদের রক্ত ও মা-বোনের ইজ্জ্বতের বিনিময়ে লড়াই করে এদেশকে স্বাধীন করেছে। বাংলাদেশ একটি স্বাধীন জাতি হিসাবে বিশ্বের বুকে দাঁড়িয়ে আছে। এসময় পরিকল্পনামন্ত্রী বঙ্গবন্ধু মেডিকেল কলেজ সুনামগঞ্জের এমবিবিএস প্রথম বর্ষ ও দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীদের উদ্দেশ্যে করে বলেন, এদেশ তোমাদের, তোমরা এদেশকে এগিয়ে নিয়ে যাবে। আমাদেরকে পূর্ববর্তী জাতির ইতিহাস জানতে হবে। আমরা জাতি হিসাবে লাঞ্চিত, বঞ্চিত, নিপীড়িত ও নিগৃহিত জাতি ছিলাম। নিজেদের কোন শাসক ছিল না। পরাধীন ছিলাম। আজ আমরা স্বাধীন, স্বাধীন রাষ্ট্রে বসবাস করছি।
মন্ত্রী আরও বলেন, জননেত্রী শেখ হাসিনার সরকার সুনামগঞ্জের উন্নয়নে খুবই আন্তরিক। সুনামগঞ্জে বঙ্গবন্ধু মেডিকেল কলেজ ও হাসপাতালে কাজ দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে। সুনামগঞ্জ বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কাজ দ্রুত সময়ের মধ্যে শুরু হবে। ইতোমধ্যে উপাচার্যও নিয়োগ দেওয়া হয়েছে। শান্তিগঞ্জ টেক্সটাইল ইনস্টিটিউট নির্মাণ কাজ শেষ পর্যায়ে রয়েছে। এটাকে আমি কলেজে রূপান্তর করবো। আমার প্রতি জননেত্রী শেখ হাসিনা আস্থা আছে, আমাকে বিশ্বাস করেন। যখন যে প্রকল্প নিয়ে যাই, সেই প্রকল্প আমি পাই। আমি যা কিছু করি না কেন, দেশ ও জাতির মঙ্গলের জন্য কাজ করছি। আমার মনের মাঝে কৃষি বিশ^বিদ্যালয় ঘুরপাক খাচ্ছে। জননেত্রী শেখ হাসিনার কাছে আমি প্রকল্প নিয়ে যাব। সুনামগঞ্জবাসীর জন্য শীঘ্রই কৃষি বিশ^বিদ্যালয় নিয়ে আসবো।
তিনি বলেন, সুনামগঞ্জ থেকে নেত্রকোনার যোগাযোগ ব্যবস্থায় আমুল পরিবর্তন আসছে। আইকনিক প্রকল্পের মাধ্যমে ৪ হাজার কোটি টাকা ব্যয়ে হাওরের মাঝ দিয়ে ফ্লাইওভার নির্মাণ করে যোগাযোগ ব্যবস্থায় বৈপ্লবিক পরির্তন আনা হবে। বাংলাদেশে আর কোথাও এ ধরণের প্রকল্প করা হয়নি। আগামী নভেম্বরে এই প্রকল্পের উদ্বোধন করবেন জননেত্রী শেখ হাসিনা। সুনামগঞ্জে একটি এয়ার স্টিক হবে, যেখানে ছোট ছোট বিমান নামবে। বাংলাদেশে নতুন নতুন পরিবর্তন আসছে। মানুষের জীবন যাত্রার মানও পরিবর্তন হবে। আমাদের অনেক সময় অতিবাহিত হয়ে গেছে। আর সময় নষ্ট করবো না। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা এদেশটাকে এগিয়ে নিতে হবে।
সভায় সুনামগঞ্জ বঙ্গবন্ধু মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. মনোজিৎ মজুমদারের সভাপতিত্বে ও বায়োকেমিস্ট্রি বিভাগে সহকারী অধ্যাপক ডা. মোহাম্মদ শিবলী জামান’র পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিভিল সার্জন ডা. আহমদ হোসেন।
এসময় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আনোয়ার উজ জামান, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. জসিম উদ্দিন শরীফি, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সকিনা আক্তার, উপজেলা ভাইস চেয়ারম্যান নুর হোসেন, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. খালেদ চৌধুরী।
এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু মেডিকেল কলেজের সহযোগিী অধ্যাপক ডা. শান্তনু দাস, ডা. বীনা পানি সিনহা, ডা. প্রাণ কৃষ্ণ বসাক, ডা. মোহাম্মদ বাহাউদ্দিন, ডা. শিব প্রসাদ সিংহ, ডা. কোহিনুর আক্তার, প্রভাষক ডা. দেবজ্যোতি সিনহা, ডা. সমাপন সিংহা, ডা. ফারহানা হোসেন সাদিয়া, ডা. অরুনিমা দত্ত, ডা. মাহফিজা মজিদ বহ্নি, ডা. মো. শাহাদত হোসেন, শান্তিগঞ্জ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান দুলন রানী তালুকদার, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মো. আতাউর রহমান প্রমুখ। এর আগে পরিকল্পনামন্ত্রী শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে টেলিমেডিসিন কর্ণার উদ্বোধন করেন।