ছাতক কালীবাড়ি দুর্গোৎসব পরিচালনা কমিটি গঠন

ছাতক প্রতিনিধি
সনাতন ধর্মাবলম্বিদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসব উদযাপন উপলক্ষে ছাতক শহরের কালীবাড়ি পূজা মন্ডপে ৯৭তম শারদীয় উৎসব পালনের লক্ষ্যে নতুন পরিচালনা কমিটি গঠন করা হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে শ্রী শ্রী কালী মন্দির প্রাঙ্গণে এ ব্যাপারে সনাতন ধর্মাবলম্বিদের এক সভা অনুষ্ঠিত হয়। কালীবাড়ি দুর্গোৎসব পরিচালনা কমিটির সাবেক সভাপতি নিত্যরঞ্জন দাসের সভাপতিত্বে ও উপজেলা পূজা উদযাপন পরিষদের যুগ্ম সম্পাদক, সাংবাদিক বিজয় রায়ের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন ছাতক পৌরসভার প্যানেল মেয়র তাপস চৌধুরী, কালীবাড়ি মন্দির পরিচালনা কমিটির সভাপতি অরুন দাস, ডা. করুনা সিন্ধু রায়, কালীবাড়ি দুর্গোৎসব পরিচালনা কমিটির সাবেক সাধারণ সম্পাদক সংকু দাস, সাবেক অর্থ সম্পাদক হীরক চৌধুরী মুন্না, সদস্য নন্দন চৌধুরী, কালীবাড়ি মন্দিরের সেবায়িত সজল চক্রবর্ত্তী প্রমুখ।
সভায় সর্ব সম্মতিক্রমে ছাতক বাগবাড়ি মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সদ্য অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক নিত্য রঞ্জন দাস কে সভাপতি, সদ্য অবসরপ্রাপ্ত সহকারী উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা কৃষ্ণদাস রায় কে সাধারণ সম্পাদক ও ডা. পার্থ সারথী ভট্টাচার্য্য কে অর্থ সম্পাদক করে ১০১ সদস্য বিশিষ্ট কালীবাড়ি দুর্গোৎসব পরিচালনা কমিটি ঘোষণা করা হয়।