দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ

দোয়ারাবাজার উপজেলার লক্ষীপুর ইউপির সহযোগিতায় এবং ‘সমৃদ্ধ বসত-বাড়ি ও স্বাস্থ্যসেবা’ প্রকল্পের আয়োজনে টেকসই উন্নয়ন লক্ষমাত্রা বাস্তবায়নে বেকার নারী ও পুরুষদের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকাল ১০টায় প্রশিক্ষণে উপস্থিত ছিলেন বেসরকারী স্বেচ্ছাসেবি সংস্থা রুরাল ডেভেলপমেন্ট এন্ড সোস্যাল ওয়েলফেয়ার এসোসিয়েশন (আরডিএসএ) এর নির্বাহী পরিচালক মো. মিজানুল হক সরকার। প্রশিক্ষণে রুরাল ডেভেলপমেন্ট এন্ড সোস্যাল ওয়েলফেয়ার এসোসিয়েশন (আরডিএসএ), সুনামগঞ্জ ও চন্দ্রমল্লিকা বহুমুখী সমবায় সমিতি লিঃ, সুনামগঞ্জ সদর এর প্রশিক্ষক সানজিদা সরকার এর মাধ্যমে ৪৫ (পয়ঁতাল্লিশ) জন বেকার নারী ও পুরুষদের দিনব্যাপী প্রাথমিক স্বাস্থ্যসেবার উপর প্রশিক্ষণ দেওয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন ইউনিয়ন সমন্বয়কারী মো. ফরাস উদ্দিন, ডা. শফিকুল ইসলাম, পল্লী চিকিৎসক সফিকুল ইসলাম প্রমুখ।
প্রেসবিজ্ঞপ্তি