বিশ্বম্ভরপুরে জেছিসের বিনামূল্যে বীজ বিতরণ

সালেহ আহমদ, বিশ্বম্ভরপুর
বিশ্বম্ভরপুর উপজেলায় ৪টি ইউনিয়নে ১৪৭৯ জন কৃষক কৃষাণীর মাঝে রবি মৌসুমের বিভিন্ন জাতের সবজী বীজ বিতরণ কর্মসূচী শুরু হয়েছে। মঙ্গলবার উপজেলার সলুকাবাদ ও ধনপুর ইউনিয়নে আনুষ্ঠানিকভাবে বীজ বিতরণ করা হয়। নিউেেট্রশন এ্যাট দ্যা সেন্টার হোমগ্লোবন প্রকল্পের অর্থায়নে জৈন্তা ছিন্ন মূল সংস্থা  (জেছিস) কেয়ার বাংলাদেশ এর কারিগরি সহায়তায় ২৩০ জন সবজী চাষী মধ্যে উন্নতজাতের লাউ, করলা, পুইশাক ও কলমী শাকের বীজ বিতরণ করেছে।
বীজ বিতরণ অনুষ্ঠানে উপস্তিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ মুকশেদুল হক, প্রেসক্লাব সভাপতি স্বপন কুমার বর্মন, উপ- সহকারী কৃষি মো. মশিউর   রহমান, ইউপি সচিব মো. ওয়ালি উল্লাহ সি এস জি কমিটির সদস্য আনোয়ার হোসেন, জেসমিন বেগম, নারগিস বেগম, প্রকল্প জেলা ম্যানেজার গোলাম হোসেন, উপজেলা ম্যানেজার মো. মফিজুর রহমান, ফাইনেস এন্ড এডমিন অফিসার মাহফুজুর রহমান, কমিনিউটি ফ্যাসিলেটটর আ. মুক্তাদির, এনামুল হক, মনিটরিং এন্ড ইভা লুয়েশন ম্যানেজার ঝলমল মারীয়া, কেয়ার বাংলাদেশের এন এসি প্রকল্পের পিডি নাজমুল হোসেন প্রমুখ।