বিশ্বম্ভরপুর প্রতিনিধি
বিশ্বম্ভরপুরে সিলেট বন্যা পুণর্বাসন টিম কর্তৃক সাবলম্বী প্রজক্টে, মেডিকেল ক্যাম্পেইন, ঔষধ, খাদ্য সামগ্রী বিতরন, পুরাতন কাড়র বিতরণ, শিক্ষা উপকরণ এবং আর্থিক অনুদান প্রদান কার্যক্রমের সমাপনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। গত রবিবার দুপুরে উপজেলা পরিষদ মিলায়তনে সুনামগঞ্জের ব্লাডলিংক’র আয়োজনে ও বিয়ানীবাজার ব্লাডফাইটার্স সোশাল অর্গানাইজেশনের মেডিসিন সহযোগিতায় সমাপনী সভা হয়। ব্লাড লিংক এর সভাপতি হুমায়ুন ফারুক আলমগীরের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহী অফিসার মো. সাদি উর রহিম জাদিদ। মানবতার কল্যান ফাউন্ডেশনের সভাপতি কামরুজ্জামান কামরুলের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন থানার অফিসার ইনাচার্জ মো. ইকবাল হোসেন, ডিবিডি কলেজের প্রভাষক মশিউর রহমান, মো. এমান আহমেদ প্রমুখ। অনুষ্ঠানে একটি কবিতা পাঠ করেন ফাতেমা তহুরা। সমাপনী অনুষ্ঠানে বন্যায় ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের মাঝে উপকরন সহ বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ঔষধপত্র সহ বিভিন্ন অনুদান প্রদান করা হয়।
- ছাতকে বিদ্যুতস্পৃষ্টে শ্রমিক আহত
- ৩৬ কোটি টাকার নির্মাণাধীন আইএইচএটি ক্যাম্পাস/ দুর্নীতি অনিয়মে কাজ বন্ধ


