শান্তিগঞ্জ অফিস
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদত বার্ষিকী উপলক্ষে শান্তিগঞ্জ উপজেলা ছাত্রলীগের উদ্যোগে শোক র্যালি, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার দুপুরে শান্তিগঞ্জস্থ পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান এমপির বাসভবনের (হিজল বাড়ী) সামন থেকে শোক র্যালি বের হয়। র্যালিটি শান্তিগঞ্জের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পরিকল্পনা মন্ত্রীর হিজল বাড়িস্থ আরফান আলী বৈঠক খানায় এসে শেষ হয়।
র্যালি শেষে উপজেলা ছাত্রলীগের সভাপতি ছদরুল ইসলামের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক জুয়েল দাসের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য দেন পরিকল্পনা মন্ত্রীর ব্যক্তিগত সহকারী হাসনাত হোসেন। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাঈম আহমেদ।
এ সময় আরও বক্তব্য দেন শান্তিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হেকিম, সহ সভাপতি তহুর আলী, সাধারণ সম্পাদক আতাউর রহমান, জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাজেদুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি দিলন আহমেদ, সুদিপ কুমার দাস, মাহবুব রহমান, সোহাগ আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম ফাহিম, সাংগঠনিক সম্পাদক খোকন মিয়াসহ প্রমুখ।


