ছাতক প্রতিনিধি
ছাতকে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মামুনুর রহমানকে উপজেলা পরিষদের পক্ষ থেকে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে।
শনিবার সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্টিত বিদায় সংবর্ধনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মুহিবুর রহমান মানিক এমপি।
উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমানের সভাপতিত্বে ও ইউআরসি ইন্সট্রাকটর মোস্তফা আহসান হাবিবের পরিচালনায় অনুষ্ঠিত এ বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন বিদায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুনুর রহমান।
সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) ইসলাম উদ্দিন, ছাতক পৌরসভার সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল ওয়াহিদ মজনু, ছাতক সরকারি ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ মঈন উদ্দিন আহমদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাজীব চক্রবর্তী, ছাতক প্রেসক্লাবের সভাপতি সৈয়দ হারুন অর রশীদ।
বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবু সাদাত লাহিন, মহিলা ভাইস চেয়ারম্যান লিপি বেগম, ইউপি চেয়ারম্যান গয়াছ আহমদ, মাস্টার আওলাদ হোসেন, অদুদ আলম, আলহাজ্ব সুন্দর আলী, বিল্লাল আহমদ, সাইফুল ইসলাম, অ্যাড. সুফি আলম সুহেল, আবু বক্কর সিদ্দিক, সাবেক চেয়ারম্যান আব্দুল মছব্বির প্রমুখ। সভায় উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ইব্রাহীম মিয়া, উপজেলা প্রকৌশলী আফছার উদ্দিন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কে এম মাহবুব রহমান, পল্লী উন্নয়ন কর্মকর্তা প্রনব লাল দাস প্রমুখ উপস্থিত ছিলেন।
- ছাতকে যুক্তরাজ্য টাওয়ার হ্যামলেটস’র ডেপুটি মেয়র মাইয়ূম মিয়া সংবর্ধিত
- মেয়র নাদের বখতকে ফুলেল শুভেচ্ছা


