মেয়র নাদের বখতকে ফুলেল শুভেচ্ছা

স্টাফ রিপোর্টার
পারিবারিক সফরে আমেরিকা থেকে দেশে ফেরা সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখতকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে। শনিবার বিকালে পৌর মেয়রের আরপিননগরস্থ বাস ভবনে তাকে শুভেচ্ছা জানান, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাড. নজরুল ইসলাম শেফু, সাবেক সভাপতি অ্যাড. চাঁন মিয়া, অ্যাড. শুক্কুর আলী, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জিতেন্দ্র তালুকদার পিন্টু, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সুয়েব চৌধুরী, জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম মুবিন, সাবেক ছাত্রলীগ নেতা, ঝন্টু তালুকদার, সাবেক ছাত্রনেতা নূর মোহাম্মদ স্বজন, পৌর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক লিটন সরকার প্রমুখ।
এর আগে সুনামগঞ্জ শহরতলির জেলা কারাগার সামনের সড়ক থেকে অভ্যর্থনা জানিয়ে মেয়র নাদেরকে মোটর শোভাযাত্রাসহ শহরে নিয়ে আসেন রাজনৈতিক কর্মী, শুভানুধ্যায়ী ও কাউন্সিলরগণ।
সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখত সুনামগঞ্জে পৌঁছে মা বাবা ও বড় ভাই সাবেক পৌর চেয়ারম্যান মরহুম মনোয়ার বখ্ত নেক এবং সাবেক পৌর মেয়র আয়ুব বখ্ত জগলুল’এর কবর জিয়ারত করেন।
প্রসঙ্গত, গত ৪ আগস্ট বৃহস্পতিবার সন্ধ্যা ৭ টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আমেরিকার উদ্দেশ্যে রওয়ানা করেন সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখত। তাঁর অনুপস্থিতিকালীন সময়ে পৌরসভার ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্ব পালন করেন সুনামগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র আহমদ নূর।