দি কলকাতা এক্সপ্রেসে নিয়োগ পেলেন পিসি দাস

স্টাফ রিপোর্টার
ভারত থেকে প্রকাশিত দি ইন্ডিয়া এক্সপ্রেস’র একটি প্রতিষ্ঠান (বাংলা বিভাগ) প্রকাশিত কলকাতা এক্সপ্রেসের সুনামগঞ্জ জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেয়েছেন পি সি দাস পীযুষ।
কলকাতা এক্সপ্রেস হেড অফিস থেকে বাংলা বিভাগ প্রধান শুভজিৎ দত্ত স্বাক্ষরিত নিয়োগ পত্র ও আইডি কার্ড শুক্রবার পিসি দাসের হাতে এসে পৌঁছে।
পি সি দাস পীযুষ বর্তমানে দৈনিক সুনামগঞ্জের খবর এর স্টাফ রিপোর্টার ও দৈনিক মানবজমিনে কর্মরত আছেন।
দি কলকাতা এক্সপ্রেস এ পি সি দাস নিয়োগ পাওয়ায় সুরঞ্জিত সেনগুপ্ত স্মৃতি পরিষদ, কৃষকলীগ শাল্লা উপজেলা শাখা, খেলাঘরের পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে।