বিশ্বম্ভরপুরে যুব উন্নয়নের কম্পিউটার ও নেটওয়াকিং প্রশিক্ষনের উদ্বোধন

বিশ্বম্ভরপুর প্রতিনিধি
বিশ্বম্ভরপুরে যুব উন্নয়ন অধিদপ্তরের (টেকাব-২য় পর্যায়) ২ মাসব্যাপী কম্পিউটার ও নেটওয়ার্কিং বিষয়ক প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়েছে। ‘দক্ষ যুব সমৃদ্ধ দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে রবিবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়।
সুনামগঞ্জ জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ পরিচালক মো. শাহানুর আলমের সভাপতিত্বে ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. আবদুল মন্নানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন করেন ঢাকা যুব উন্নয়ন অধিদপ্তর টেকাব-২য় পর্যায় প্রকল্প পরিচালক (অঃদাঃ) যুগ্ম সচিব মো. আব্দুল লতিফ মোল্লা।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মো. সাদি উর রহিম জাদিদ, সহকারি কমিশনার (ভূমি) আসমা বিনতে রফিক, বিশ্বম্ভরপুর থানার অফিসার ইনচার্জ মো. ইকবাল হোসেন, প্রেসক্লাব সভাপতি স্বপন কুমার বর্মন এবং প্রশিক্ষণার্থীদের মধ্যে সৈয়দ হাবিবুর রহমান ও মিনহা আক্তার।
এরপর প্রশিক্ষণার্থীদের মধ্যে প্রশিক্ষণের গাইড লাইন বই বিতরণ করা হয়। উ প্রশিক্ষণে উপজেলার মোট ৪০ জন যুবক ও যুব মহিলা অংশগ্রহণ করছেন।