জগন্নাথপুরে গ্রেপ্তারি পরোয়ানাভূক্ত ২ আসামি জেল হাজতে

জগন্নাথপুর অফিস
জগন্নাথপুর থানা পুলিশের পৃথক অভিযানে গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত ২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার তাদের সুনামগঞ্জ আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। রবিবার রাতে তাদের নিজ গ্রাম থেকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন উপজেলার পাইলগাঁও ইউনিয়নের শ্যামারগাঁও গ্রামের সুমন মিয়া (২৭) এবং মণিহারা গ্রামের মিসবাহ মিয়া (৩২)।
বিষয়টি নিশ্চিত করে জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, গ্রেপ্তারি পরোয়ানাভূক্ত দুই আসামি কে গ্রেপ্তার করে জেল হাজতে পাঠানো হয়েছে।