বিশ্বম্ভরপুরে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণ

বিশ্বম্ভরপুর প্রতিনিধি
বিশ্বম্ভরপুরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বিশ্বম্ভরপুর সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে ২ দিনব্যাপী খেলা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
বুধবার দুপুরে সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণীতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. সাদি উর রহিম জাদিদ।
উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো শফিকুল ইসলাম, সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. মাহমুদুল হাসান, উপজেলা আওয়ামী লীগ সভাপতি বেনজির আহমেদ মানিক, সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সাজ্জাদুর রহমান (সাজু), প্রেসক্লাব সভাপতি স্বপন কুমার বর্মন, প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমিতির সভাপতি মহিবুর রহমান, সাধারণ সম্পাদক অঞ্জন কুমার দে, প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মো. সায়েদুর রহমান, সাধারণ সম্পাদক হরিশ চন্দ্র বর্মন (রিপন), প্রধান শিক্ষক অখিল দেবনাথ, ধীরেন্দ্র দেবনাথ প্রমুখ।
টুর্নামেন্টে বঙ্গবন্ধু কাপে বিজয়ী হয়েছে সলুকাবাদ ইউনিয়ন দল এবং বঙ্গমাতা কাপে বিজয়ী হয়েছে ধনপুর ইউনিয়ন দল। খেলা শেষে আনুষ্ঠানিকভাবে বিজয়ী ও রানারআপ দলের মধ্যে আনুষ্ঠানিকভাবে পুরস্কার বিতরণ করা হয়।