জামিন পেলেন ছাত্রদলের যুগ্ম আহবায়ক মহিন খান ময়না

একটি মামলায় জামিন পেয়েছেন জেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক মো. মহিন খান ময়না। বুধবার সিনিয়র জুডিসিয়াল আদালতের বিচারক মো. দেলোয়ার হোসেন তার জামিন মঞ্জুর করেন।
বিবাদী পক্ষে মামলা পরিচালনা করেন, আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক অ্যাড. আব্দুল হক, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাড. শেরেনূর আলী, সাবেক পি.পি অ্যাড. মাসুক আলম, অ্যাড.কামাল, অ্যাড. সালেহ, অ্যাড. মোশাহিদ, অ্যাড. আবুল কাশেম, অ্যাড. ফয়সল, অ্যাড. জুয়েল, অ্যাড.  মাজ্জাদ প্রমুখ।  
জামিন লাভ করায় জেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক মো. মহিন খান ময়নাকে অভিনন্দন জানান, জেলা বিএনপির আহবায়ক নাসির উদ্দিন চৌধুরী, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান দেওয়ান জয়নুল জাকেরীন, দ. সুনামগঞ্জ উপজেলা পরিষদের   
সাবেক চেয়ারম্যান ফারুক আহমদ, পাথারিয়া ইউপি চেয়ারম্যান আমিনুর রশিদ আমিন, জেলা ছাত্রদলের আহবায়ক আতম মিসবাহ, বিএনপি নেতা নূর হোসেন, নজরুল ইসলাম, শামীম আহমদ, মুহাম্মদ আলী, আ. মজিদ, মুনাজ্জির, নুরুল আলম, মা. আ. শহীদ, মাহমুদুর রহমান, মোস্তাক মিয়া, ফরহাদ শাহ, মো. মকসুদ, কাওসার, মুরাদ, রাহী, অপু।
প্রেস বিজ্ঞপ্তি