স্টাফ রিপোর্টার
বেসরকারি উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে সুনামগঞ্জ পৌর এলাকার সুবিধাবঞ্চিত শিশু শ্রমিক শিক্ষার্থীদের মধ্যে গ্রাজুয়েশন ও পুরস্কার বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার সকালে শহরের হাসননগর এলাকায় ।থযঝ কমিউনিটি সেন্টারে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ওয়ার্ল্ড ভিশনের এডিপি ম্যানেজার বিভুদান বিশ্বাসের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ সরকারি কলেজ প্রাক্তন অধ্যক্ষ পরিমল কান্তি দে। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা মহিলা পরিষদের সভানেত্রী শিলা রায়, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা বাদল চন্দ্র বর্মন, শিক্ষাবিদ ন্যাথানায়েল এডউইন ফেয়ারক্রস, স্বপ্নডানা নির্বাহী পরিচালক জাহাঙ্গীর আলম ।
অনুষ্ঠানে এনজিও প্রতিনিধি, সুশীল সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন ওয়ার্ল্ড ভিশনের কুয়াশা রংদী। সার্বিক তত্তাবধানে ছিলেন ডিপিএ প্রোগ্রাম অফিসার উত্তম কুমার চক্রবর্তী, এলিও বিশ্বাস।
অনুষ্ঠানে বক্তারা বলেন, ‘ওয়ার্ল্ড ভিশন এডিপি শিক্ষার সার্বিক উন্নয়নে কাজ করে যাচ্ছে। সুনামগঞ্জ সদর এডিপি পরিচালিত ৩ বছর মেয়াদি কমব্যাটিং চাইল্ড লেবার প্রজেক্ট গত ১ অক্টোবর’২০১৩ থেকে কার্যক্রম শুরু করে আগামী ৩০ সেপ্টেম্বর’২০১৬ তারিখে প্রকল্পের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শেষ করবে। সুবিধাবঞ্চিত শিশু শ্রমিকদের তিন বছর লেখাপড়ার শেষে মূল্যায়িত করা, শিক্ষার মূলধারায় উৎসাহিত ও শিশুদের অধিকার প্রতিষ্ঠা করার লক্ষ্যে তাদের আতœবিশ্বাস বৃদ্ধি এবং শিক্ষার আগ্রহ সৃষ্টি করা । শিক্ষা যে শিশুদের একটি অধিকার তা জানা এবং প্রকাশ করা যার মধ্য দিয়ে শিশুরা উৎসাহিত হবে এবং ভবিষ্যতে ভাল মানুষ হিসেবে গড়ে উঠবে’।
- দক্ষিণ সুনামগঞ্জ ইউএনও’র হস্তক্ষেপে দু’টি বাল্য বিয়ে পন্ড
- লামাকাজিতে ২ ইউনিয়নবাসীর সংঘর্ষ: ৩ উপজেলায় সমঝোতা


