নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ-এ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫৮তম জন্মবার্ষিকী উদযাপন করা হয়েছে।
মঙ্গলবার উপাচার্য প্রফেসর ড. মো. ইলিয়াস উদ্দীন বিশ্বাস বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে স্থাপিত শেখ রাসেলের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন। শ্রদ্ধাঞ্জলি অর্পণের সময়ে উপস্থিত ছিলেন হিউম্যানিটিজ এন্ড সোস্যাল সায়েন্সেস অনুষদের ডীন, প্রফেসর ডা. রঞ্জিত কুমার দে, রেজিস্ট্রার মো. শাহজাদা আল সাদিকসহ বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, শিক্ষক—শিক্ষার্থী ও কর্মকর্তা—কর্মচারীবৃন্দ। পরবর্তি সময়ে এক সংক্ষিপ্ত বক্তব্যে উপাচার্য মহোদয় ৭৫এর মর্মান্তিক হত্যাকাণ্ডে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের অন্যান্য সদস্যসহ শেখ রাসেলের মৃত্যুতে গভীর শোক জ্ঞাপন করেন এবং বঙ্গবন্ধু পরিবারসহ সকল শহিদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন।
প্রেস বিজ্ঞপ্তি


