ছাতক প্রতিনিধি
ছাতকে আ.লীগ, যুবলীগ, শ্রমিক লীগ ও স্বেচ্ছাসেবক লীগের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। দোয়ারাবাজার উপজেলা নরসিংপুর ইউনিয়নের আ.লীগ, যুবলীগ, শ্রমিক লীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দকে নিয়ে শুক্রবার সন্ধ্যায় মেয়র আবুল কালাম চৌধুরীর বাসভবনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
দোয়ারাবাজার উপজেলা আ.লীগের সিনিয়র যুগ্ম-আহবায়ক শামীমুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য, আলীগ নেতা শামীম আহমদ চৌধুরী। বক্তব্য রাখেন, আ.লীগ নেতা মকসুদুল আলম মানিক, যুবলীগ নেতা জাহাঙ্গির আলম, আবুল হোসেন, স্বেচ্ছাসেবক লীগ নেতা জহিরুল ইসলাম, শ্রমিকলীগ নেতা মনিরুল ইসলাম মনির, সুজন মিয়া, শফিকুল ইসলাম, নুরুল ইসলাম, তাজুল ইসলাম, শাহজাহান, আব্দুল হক, ওমর ফারুক, আব্দুল মালেক, রিপন মিয়া, জহিরুল ইমলাম জাহির, আরশ আলী, আতাব উদ্দিন, আব্দুল কাদির, নজরুল ইসলাম, শামছুল ইসলাম প্রমুখ।


