বিশ্বম্ভরপুর প্রতিনিধি
বিশ্বম্ভরপুর উপজেলায় মাসিক আইন শৃংখলার নিয়মিত সভায়, আসন্ন দুর্গা পূজা সুষ্ঠু ও শান্তি পুর্ণ পরিবেশ সম্পন্ন, বিভিন্ন নদীতে চাঁদাবাদী বন্ধ, জুয়া ও মাদক দ্রব্য নিয়ন্ত্রণ সহ গুরুত্বপূর্ণ বিষয় উত্থাপিত হয়েছে।
শনিবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (অ. দা.) কাইজার মোহাম্মদ ফারাবীর সভাপতিত্বে মাসিক আইন শৃংখলা কমিটির নিয়মিত সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা ভাইস চেয়ারম্যান, সকল ইউপি চেয়ারম্যান, থানার ওসি, সরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, এনজিও প্রতিনিধিগণ, প্রেসকা¬ব সভাপতি,সংবাদ কর্মীগণ, রাজনৈতিক নেতৃবৃন্দ, বিজিবির প্রতিনিধি উপস্থিত ছিলেন।
ফতেপুর ইউপি চেয়ারম্যান রনজিত চৌধুরী রাজন জানান, রক্তি নদীর রঙ্গারচর এলাকার বালু পাথর বাহী চলাচলকারী নৌকা থেকে চাঁদা আদায়কারী চাঁদাবাজদের বিরুদ্ধে গত মাসিক আইন শৃংখলা সভায় ব্যবস্থা নেওয়ার জন্য প্রস্তাব উত্থাপন করায় চাঁদাবাদ চক্রটি ক্ষুদ্ধ হয়ে আমাকে হুমকী দিয়ে আসছে।
ধনপুর ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম জানান, তার ইউনিয়নের বিভিন্ন হাট বাজার এলাকায় মাদকসেবী ও জুয়াড়ীদের তৎপরতা বৃদ্ধি পেয়েছে।


