ধর্মপাশা প্রতিনিধি
মধ্যনগরে বিনা প্রতিদ্বন্দ্বীতায় বংশীকুন্ডা মমিন উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন মহিবুল কিবরিয়া তালুকদার। রবিবার বিকেল তিনটায় নির্বাচনের প্রিজাইডিং কর্মকর্তার দায়িত্বে থাকা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মাহবুবুল কবির সভাপতি হিসেবে মহিবুল কিবরিয়ার নাম ঘোষণা করেন। এর আগে মাহবুবুল কবিরের সভাপতিত্বে বিদ্যালয়ের সভাকক্ষে এ সময় অভিভাবক সদস্যসহ স্থানীয় শিক্ষানুরাগীদের উপস্থিতিতে সভাপতি নির্বাচন বিষয়ক সভা অনুষ্ঠিত হয়। সভায় অভিভাবক সদস্য মোস্তফা কামালের প্রস্তাবে ও লেলিন সরকারে সমর্থনে উপস্থিত সকলের সম্মতিক্রমে মহিবুল কিবরিয়াকে সভাপতি করা হয়। এ সময় নবনির্বাচিত জেলা পরিষদ সদস্য আব্দুস সালাম, সাবেক ইউপি চেয়ারম্যান সাইদুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুর রাজ্জাক, ঢুলপুষি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামিউল কিবরিয়া তালুকদার, অভিভাবকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। ১৯৬১ সালে প্রতিষ্ঠিত ওই বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মরহুম আক্কেল আলী তালুকদারের জেষ্ঠ্য পুত্র মহিবুল কিবরিয়া তালুকদার এর আগে আরও দুইবার ম্যানেজিং কমিটির সভাপতি ছিলেন।
- বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ায় হাজং কন্যাকে সংর্ধনা
- বাংলাদেশের ক্রীড়ার বর্তমান অবস্থা, সরকারের বিভিন্ন পদক্ষেপ ও সুপারিশ


