ধর্মপাশায় মা সমাবেশ

ধর্মপাশা প্রতিনিধি
ধর্মপাশা উপজেলার জয়শ্রী দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুরে প্রাথমিক শিক্ষার গুণগত মান উন্নয়নের লক্ষ্যে জয়শ্রী দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয় এ সমাবেশের আয়োজন করে। বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি স্বরবিন্দু সরকারের সভাপতিত্বে মা সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রোকেয়া  আক্তার খাতুন, জয়শ্রী ইউপি চেয়ারম্যান সঞ্জয় রায় চৌধুরী, সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বিজয় সরকার, প্রধান শিক্ষক কৃষ্ণা রাণী দে প্রমুখ।