কাঠইর ইউনিয়নকে বাল্যবিয়ে মুক্ত ঘোষণা

রবিবার সকালে কাঠইর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ইউপি চেয়ারম্যান মুফতী সামছুল ইসলামের সভাপতিত্বে এক সভা অনুষ্ঠিত হয়। এই সভায় প্রধান অতিথি হিসাবে সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা কাইজার মোহাম্মদ ফারাবি কাঠইর ইউনিয়কে বাল্যবিবাহ মুক্ত ঘোষণা করেন। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত  
 ছিলেন মোহনপুর ইউনিয়নের চেয়ারম্যান নূরুল হক, সুনামগঞ্জ মডেল থানার এস. আই পবিত্র কুমার সিনহা। এলকাবাসীর  পক্ষে বক্তব্য রাখেন, কাঠইর ইউনিয়নের কলাইয়া গ্রামের বাবু মানিক রঞ্জন পাল, ফরিদ মিয়া সদস্য ১নং ওয়ার্ড এছাড়াও ইউনিয়নের গণ্যমান্য ব্যক্তি বর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন অত্র ইউনিয়নের সচিব মহিতোষ চৌধুরী।  (প্রেস বিজ্ঞপ্তি)