জগন্নাথপুরে এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত

জগন্নাথপুর প্রতিনিধি
জগন্নাথপুর উপজেলা প্রশাসনের সহযোগিতায় ও ব্র্যাক ওয়াশ কর্মসুচীর উদ্যোগে ওয়াটার, স্যানেটিশন এন্ড হাইজিন কর্মসুচীর উপর এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার উপজেলা সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাছুম বিল্লাহ’র সভাপতিত্বে উপজেলা ব্রাক এর ম্যানেজার হোসেন আলীর পরিচালনায় সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান আকমল হোসেন। বিশেষ অতিথির পরিষদের ভাইস চেয়ারম্যান মুক্তাদীর আহমদ মুক্তা, মহিলা ভাইস চেয়ারম্যান হাজেরা বারী, কলকলিয়া ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল হাসিম, রানীগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান শহিদুল ইসলাম রানা, পাইলগাও ইউনিয়নের চেয়ারম্যান মুখলেছুর রহমান, ব্রাক এর জেলা প্রতিনিধি মোহাম্মদ মনিরুজ্জামান, ব্রাক ওয়াশ এর জেলা ব্যবস্থাপক এরশাদুল হক।
এছাড়াও অন্যান্যোর মধ্যে বক্তব্য রাখেন উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী আব্দুর রব সরকার, ইউপি সদস্য তারা মিয়া, সময় দাস, রিক্তা রানী দাস, ইসলাম উদ্দিন প্রমুখ।