স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জের কৃতি সন্তান ডা. মো. ফাইজুস সাজ্জাদ সম্প্রতি ইংল্যান্ডের রয়েল কলেজ অব সার্জনস্ থেকে এফআরসিএস ডিগ্রি লাভ করেছেন। তার জন্ম ১৯৮০ সালে আরপিননগর তালুকদার বাড়িস্থ নিজ পিত্রালয়ে।
তিনি ১৯৯৫ সালে সুনামগঞ্জের সরকারি জুবিলী হাইস্কুল থেকে এসএসসি এবং ১৯৯৭ সালে ঢাকা নটরডেম কলেজ থেকে সুনামের সাথে এইচএসসি পরীক্ষা পাস করেন। এরপর ২০০৪ সালে দিনাজপুর মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন।
তিনি ২০১৩ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এমএস ডিগ্রি লাভ করেন এবং ২০১৬ সালে এফসিপিএস ডিগ্রি অর্জন করেন। তিনি আমেরিকান কলেজ অব সার্জনস্ এবং আমেরিকান কলেজ অব কার্ডিলজির একজন কৃতি ফেলো।
তিনি চাকরী জীবনে ঢাকা ল্যাব এইড হাসপাতাল ও ইব্রাহীম কার্ডিয়াক হাসপাতালে কার্ডিয়াক সার্জন হিসাবে অনেকদিন কর্মরত ছিলেন। তিনি বর্তমানে সিঙ্গাপুরের ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালে কর্মরত আছেন। তিনি বিবাহিত, তার দুই কন্যা ও এক পুত্র সন্তান রয়েছে।
তিনি সুনামগঞ্জের প্রবীণ আইনজীবী গবেষক ও লেখক জনাব আবু আলী সাজ্জাদ হোসাইন ও জনাবা আঞ্জুমান আরা চৌধুরীর বড় ছেলে।
সুনামগঞ্জবাসী হিসেবে আমরা তার সাফল্য ও উন্নতি কামনা করি।
- কালোর ভিতরের আলো দেখার মনশ্চক্ষুর উন্মীলন হবে কবে?
- বিকেবিকেপি’র সুনামগঞ্জ জেলা সম্মেলন /সভাপতি ডা. বাদল চন্দ্র বর্মন সম্পাদক গৌরাঙ্গ চন্দ্র বর্মণ


