টাঙ্গুয়ায় হাওরে নিষিদ্ধ জাল জব্দ

ধর্মপাশা প্রতিনিধি
টাঙ্গুয়ার হাওরের অধীনে তাহিরপুর উপজেলার মাহমুদনগর গ্রামের সামনের নদীতে অভিযান চালিয়ে সোমবার সকালে একটি নিষিদ্ধ মশারী জাল জব্দ করা হয়। পরে ওইদিন বিকেলে ধর্মপাশা উপজেলার বংশীকুন্ডা ইউনিয়নের বংশীকুন্ডা মধ্যবাজারে জব্দকৃত জালটি স্থানীয় লোকজনের উপস্থিতিতে পুড়িয়ে ফেলা হয়। টাঙ্গুয়ার হাওরের দায়িত্বরত নির্বাহী ম্যাজিস্ট্রেট একেএম আব্দুল্লাহ বিন রশিদ এ অভিযান পরিচালনা করেন।