‘১৩ম জাতীয় স্নাতক গণিত অলিম্পিয়াড—২০২২’ সিলেট অঞ্চলের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ গণিত সমিতি এ এফ মুজিবুর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ এর বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
২৫ নভেম্বর উপাচার্য প্রফেসর ড. মো. ইলিয়াস উদ্দীন বিশ্বাসের সভাপতিত্বে দুপুর ২.৩০টায় প্রতিযোগিতার প্রশ্নোত্তর পর্ব ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ এর বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান প্রফেসর ডা. মোহাম্মদ আফজল মিয়া। অনুষ্ঠানের প্রশ্নোত্তর পর্বে শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন মঞ্চে উপবিষ্ট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের প্রফেসর ড. মো. সাজেদুল করিম, বিভাগীয় প্রধান প্রফেসর ড. মো. মাহবুবুর রশিদ একই বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড. মো. শাহিদুর রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের সহযোগী অধ্যাপক সরকার মো. সোহেল রানা এবং নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ—এর কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান ও সিলেট অঞ্চলের আয়োজক কমিটির আহবায়ক তাসনিম জাহান।
‘১৩ম জাতীয় স্নাতক গণিত অলিম্পিয়াড—২০২২’ সিলেট অঞ্চলের প্রতিযোগিতায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সিএসই বিভাগের সঞ্জয় কুমার রায় ১ম, গণিত বিভাগের ইমরান আহমেদ আসিফ ২য়, পরিসংখ্যান বিভাগের মো. ইমন প্রধান ৩য়, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের তৌহিদুর রহমান ৪র্থ, সিএসই বিভাগের প্রশান্ত দাস ৫ম, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বিভাগের আবু মো. আব্দুল মজিদ শাওন ৮ম এবং প্রিয়তু রানী রায় ৯ম স্থান অধিকার করে। সরকারী মুরারী চাঁদ কলেজের গণিত বিভাগের মেহদী হাসান শাকিল ও মো. মেসবাহ উদ্দিন যথাক্রমে ৬ষ্ঠ ও ৭ম স্থান এবং লিডিং ইউনিভার্সিটির ব্যবসায় প্রশাসন বিভাগের রেফা তাসফিয়া চৌধুরী ১০ম স্থান অধিকার করে। অতিথিবৃন্দ বিজয়ী শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট ও সর্টিফিকেট তুলে দেন এবং বিজয়ী ও অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীদের সাফল্য কামনা করেন। প্রশ্নোত্তর পর্ব ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের সঞ্চালনার দায়িত্বে ছিলেন নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ—এর কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক আল মেহদী সাদাত চৌধুরী।
এর আগে সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের শেখঘাটস্থ ক্যাম্পাসে জাতীয় সংগীতের মাধ্যমে উপাচার্য প্রফেসর ড. মো. ইলিয়াস উদ্দীন বিশ্বাস জাতীয় পতাকা, ট্রাস্টি বোর্ডের সদস্য মঞ্জুর কাদির শাফি চৌধুরী (এলিম) নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলদেশ—এর পতাকা এবং শাবিপ্রবি—এর গণিত বিভাগের অধ্যাপক প্রফেসর ড. মোহাম্মদ সাইফুল ইসলাম গণিত অলিম্পিয়াডের পতাকা উত্তোলন করেন। পরে উপাচার্য উপস্থিত বিির্ভন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত অতিথিবৃন্দ, অংশগ্রহণকারী শিক্ষার্থী ও নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ—এর বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকতার্ ও কর্মচারীবৃন্দদের সাথে নিয়ে বেলুন উড়িয়ে প্রতিযোগিতার উদ্বোধন ঘোষণা করেন।
উল্লেখ্য, এই প্রতিযোগিতার মাধ্যমে সিলেট অঞ্চলের নির্বাচিত উল্লিখিত ১০জন প্রতিযোগী ডিসেম্বর ২০২২—এ ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিতব্য চূড়ান্ত প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন।
প্রেস বিজ্ঞপ্তি


