আদালত প্রতিবেদক
সুনামগঞ্জে জেলা আইনজীবী সমিতির নতুন সদস্যদের বরণ করে সংবর্ধনা দিয়েছে জেলা আইনজীবী সমিতির স্টাডি সার্কেল (পাঠচক্র)। মঙ্গলবার দুপুরে জেলা আইনজীবী সমিতি ভবনের মিলনায়তনে নবীন আইনজীবীদের এ সংবর্ধনা দেওয়া দেওয়া হয়।
সংবর্ধনা সভায় বক্তব্য রাখেন, স্টাডি সার্কেলের অন্যতম প্রতিষ্ঠাতা ও জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাড. শহীদুজ্জামান চেীধুরী, স্টাডি সার্কেলের সভাপতি ও জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাড.রবিউল লেইস রোকেস. আইনজীবী সমিতির ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ শামসুদ্দিন, অ্যাড. শায়েক আহমদ, সাধারণ সম্পাদক অ্যাড. শেরেনুর আলী, অ্যাড. মুজিবুর রহমান, অ্যাড. নিরঞ্জন তালুকদার, অ্যাড. এনাম আহমদ প্রমুখ।
এসময় বক্তারা উপস্থিত নবীন আইনজীবীদের বিভিন্ন উপদেশমূলক বক্তব্যসহ আইনপেশায় করণীয় বিভিন্ন বিষয় নিয়ে আলোকপাত করেন।
উল্লেখ্য গত ২০০২ সাল থেকে আইনজীবী সমিতির উদ্যোগে স্টাডি সার্কেল (পাঠ চক্র) কার্যক্রম শুরু হয়। পরে ২০১০ সালে এটাকে জেলা আইনজীবী সমিতির সংবিধানে অন্তর্ভূক্ত করা হয়। আইনজীবী সদস্যদের নিয়ে আইন বিষয়ক বিভিন্ন সমস্যার সমাধান সহ আইনী নানা বিষয় নিয়ে প্রতিদিন এ পাঠচক্র হয়ে থাকে।


