ধর্মপাশা প্রতিনিধি
মধ্যনগরের পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) অধীনে বিভিন্ন হাওরে ফসল রক্ষা বাঁধ নির্মাণে অপ্রয়োজনীয় প্রকল্প গ্রহণ না করা, গণশুনানির মাধ্যমে প্রকৃত কৃষক দিয়ে প্রকল্প বাস্তবায়ন কমিটি (পিআইসি) গঠন করা ও সঠিক সময়ে কাজ শুরু করার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে মধ্যনগর বিপি হাই স্কুল এন্ড কলেজের সামনের সড়কে ‘হাওর বাঁচাও আন্দোলন মধ্যনগর উপজেলা শাখা এ মানববন্ধনের আয়োজন করে। এতে বক্তব্য দেন, সংগঠনের জেলা কমিটির সভাপতি ইয়াকুব বখত্ বাহলুল, সহ-সভাপতি আলী হায়দার, ওবায়দুল হক মিলন, ধর্মপাশা শাখার সদস্য সচিব চয়ন কান্তি দাস, মধ্যনগর শাখার সাধারণ সম্পাদক আলাউদ্দিন প্রমুখ।


