জগন্নাথপুর অফিস
জগন্নাথপুরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুরে উপজেলা পরিষদের হল রুমে কমিউনিটি বেইজন্ড ক্লাইমেট রেজিলিয়েন্ট ফিশারিজ অ্যান্ড অ্যাকোয়াকালচার ডেভেলপমেন্ট ইন বাংলাদেশ প্রকল্পের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা মৎস্য কর্মকর্তা আক্তারুজ্জামানের সভাপতিত্বে কর্মশালায় বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আকমল হোসেন, জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার ন্যাশনাল কমিউনিটি ম্যানেজমেন্ট স্পেশালিষ্ট এস এম জিয়াউল হক, ফিল্ড কো-অর্ডিনেটর ড. শফি উল্লাহ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. খালেদ সাইফুল্লাহ, জগন্নাথপুর প্রেসক্লাব সভাপতি শংকর রায় প্রমুখ।

