গৃহনির্মাণ কাজ পরিদর্শনে জেলা প্রশাসক

স্টাফ রিপোর্টার
মুজিববর্ষে ভূমিহীন ও গৃহহীন পরিবার পুনর্বাসনের লক্ষ্যে ৩য় ও ৪র্থ পর্যায়ের গৃহনির্মাণ কাজ পরিদর্শন করেছেন জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী।
বুধবার বিকালে সুনামগঞ্জ সদর উপজেলার গৌরারং ইউনিয়নের লালপুর গ্রামে গৃহনির্মাণ কাজ পরিদর্শনকালে তিনি নির্মাণাধীন প্রকল্পের ঘরগুলো ঘুরে দেখেন ও উপকারভোগী পরিবারগুলোর সঙ্গে কথা বলেন। এছাড়াও তিনি নির্ধারিত প্রাক্কলন অনুযায়ী ঘর নির্মাণ কাজ সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট সকলকে নির্দেশনা প্রদান করেন।
জানা যায়, লালপুরে ৩য় ও ৪র্থ পর্যায়ে মোট ১৪৭টি ঘর নির্মাণ করা হবে। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) বিজন কুমার সিংহ, সুনামগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার সালমা পারভীন সহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ, ভূমিহীন ও গৃহহীন পরিবারের উপকারভোগী সদস্যগণ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।