জামালগঞ্জে ৫ম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

জামালগঞ্জ প্রতিনিধি
জামালগঞ্জ উপজেলার নয়াহালট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা দেয়া হয়েছে। বুধবার সকালে নয়াহালট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে হল রুমে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মো. মহসিন কবির। প্রধান শিক্ষক বাচ্চু মিয়ার চৌধুরীর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন বিদ্যালয়ের দাতা ও সমাজসেবক মো. আব্দুর রব। বিশেষ অতিথির বক্তব্য দেন বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য মোস্তাক আহমেদ, মুসা মিয়া, শাহিদা আক্তার, শিক্ষিকা মমতা রাণী দাস, রুভি রাণী দত্ত, আমেনা বেগম।