বিশ^ম্ভরপুর প্রতিনিধি
বিশ^ম্ভরপুরে আন্তজার্তিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উদযাপন উপলক্ষে জয়িতা অন্বেষণে বাংলাদেশ শীর্ষক কার্যক্রমের আওতায় জয়িতাদের সম্মাননা প্রদান করা হয়। শুক্রবার বেগম রোকেয়া দিবস উপলক্ষে নারী নিযার্তন প্রতিরোধে উপজেলা প্রশাসন প্রাঙ্গণে প্রধান সড়কে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নিবার্হী অফিসার মো. সাদি উর রহিম জাদিদ’র সভাপতিত্বে ও মহিলা বিষয়ক কর্মকর্তা ফাহমিদা ইয়াসমিনের সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য চেয়ারম্যান মো. সফর উদ্দিন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সহকারি কমিশনার (ভূমি) শিল্পী রানী মোদক, থানার অফিসার ইনচার্জ মো. ইকবাল হোসেন, উপজেলা আওয়ামীলীগ সভাপতি বেনজির আহমদ মানিক, পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. আব্দুর রহমান, সুনামগঞ্জ সরকারি মহিলা কলেজের প্রভাষক সালিমুন হাসান, প্রেসক্লাব সভাপতি স্বপন কুমার বর্মণ প্রমুখ।
আলোচনার সভার পর চার জয়িতাদেরকে সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়। এরা হচ্ছেন অর্থনৈতিক ভাবে সাফল্য অর্জনকারী নারী জান্নাত মরিয়ম, শিক্ষা ও চাকুরীর ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী মোছা. নাছিমা খাতুন, সফল জননী নারী মোছা. মাহমুদা বেগম, সমাজ উন্নয়নে অসামান্য অবধান রেখেছেন যে, নারী মিতারা আক্তার কে সম্মাননা প্রদান করা হয়।


