জগন্নাথপুর অফিস
জগন্নাথপুর উপজেলায় কৃষকদের নিকট থেকে আমন ধান সংগ্রহ শুরু হয়েছে। সোমবার কৃষকদের কাছ থেকে ধান সংগ্রহ শুরু হয়। এরআগে বেলা ১১টায় খাদ্য গুদামে ধান ক্রয় কার্যক্রমের উদ্বোধন করেন জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকতার্ সাজেদুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন সিলেট বিভাগের খাদ্য নিয়ন্ত্রক (কারিগরি) কর্মকতার্ বিপ্লব চন্দ্র দাস, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা আব্দুর রব, প্রেসক্লাবের সভাপতি শংকর রায়, সহকারি কৃষি কর্মকতার্ জিতেন্দ্র মালাকার, খাদ্য গুমাদের ভারপ্রাপ্ত কর্মকতার্ সিমলা রায়, রানীগঞ্জ খাদ্য গুদামের কর্মকতার্ আমিনুল হক চৌধুরী, কৃষক হোসেন আলী প্রমুখ।
জগন্নাথপুর উপজেলা কৃষি কর্মকর্তা শওকত ওসমান মজুমদার বলেন, আগ্রহী কৃষকদের কৃষি কার্ড যাচাই বাছাই করে আমরা আমন ধান সংগ্রহের তালিকা তৈরী করছি। এরমধ্যে পাঁচ শতাধিক তালিকা প্রস্তুক করা হয়েছে। একাজ চলমান রয়েছে।
উপজেলা খাদ্য নিয়ন্ত্রণ কর্মকর্তা আব্দুর রব জানান, ১২ ডিসেম্বর থেকে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত ধান সংগ্রহ কার্যক্রম চলবে। জগন্নাথপুরে দুইটি গুদামে ২৮ টাকা কেজি দরে ৪২৬ মেট্রিক টন ধান সংগ্রহ করা হবে। একজন কৃষকের নিকট থেকে সবোর্চ্চ ৩ মেট্রিন ক্রয় করা হবে। তিনি জানান, প্রথম দিনে এক টন ধান ক্রয় করা হয়েছে।


