স্টাফ রিপোর্টার, তাহিরপুর
তাহিরপুরে হাওরের ফসল রক্ষা বাঁধ নির্মাণে গণশুনানি কার্যক্রম সমাপ্ত হয়েছে। সোমবার উপজেলার বালিজুড়ি, বাদাঘাট ও তাহিরপুর সদর ইউনিয়নে পৃথকভাবে গণশুনানি কার্যক্রমে সভাপতিত্ব করেন তাহিরপুর উপজেলা কাবিটা বাস্তবায়ন ও মনিটরিং কমিটির সভাপতি এবং তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার সুপ্রভাত চাকমা।
২০২২—২০২৩ অর্থ বছরের হাওর এলাকায় বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের ক্ষতিগ্রস্ত বাঁধ মেরামত, সংস্কার, স্কীম প্রণয়ন ও বাস্তবায়নের লক্ষ্যে এই গণশুনানি অনুষ্ঠিত হয়। গণশুনানি কার্যক্রমে উপজেলা কাবিটা প্রকল্প বাস্তবায়ন ও মনিটরিং কমিটির সদস্য, প্রতিটি ইউনিয়নের কৃষক, মুক্তিযোদ্ধা, শিক্ষক, জনপ্রতিনিধি ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উপস্থিত ছিলেন পানি উন্নয়ন বোর্ডের তাহিরপুরে কর্মরত উপসহকারী প্রকৌশলী মো. শওকত উজ্জামান, উপজেলা কাবিটা প্রকল্প বাস্তবায়ন ও মনিটরিং কমিটির সদস্য ও প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম, বালিজুরি ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বাবুল মিয়া, বাদাঘাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নিজাম উদ্দিন, তাহিরপুর সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জুনাব আলী, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আলমগীর খোকন, বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম, ইসলাম উদ্দিন, ইউপি সদস্য জয় রায়, সাংবাদিক রমেন্দ্র নারায়ন বৈশাখ প্রমুখ।
গণশুনানীতে বিগত বছরের পানি উন্নয়ন বোর্ডের নির্মাণাধীন প্রকল্পের পাশাপাশি হাওর এলাকার কৃষকদের দাবির প্রেক্ষিতে নতুন নতুন প্রকল্পের সুপারিশ গ্রহণ করা হয়।
তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার সুপ্রভাত চাকমা বলেন, সোমবার বালিজুড়ি, বাদাঘাট ও তাহিরপুর সদর ইউনিয়নের কৃষকদের উপস্থিতিতে গণশুনানি কার্যক্রম সমাপ্ত করা হয়েছে।
- ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ গড়ে তোলা হবে- প্রধানমন্ত্রী
- তাহিরপুরে কৃষকদের মাঝে কম্বাইন্ড হারভেস্টার বিতরণ


