স্টাফ রিপোর্টার, তাহিরপুর
তাহিরপুরে শতকরা ৭০ ভাগ ভর্তুকিতে কৃষকদের মাঝে কম্বাইন্ড হারভেস্টার বিতরণ করা হয়েছে। সোমবার বিকেলে তাহিরপুর উপজেলা পরিষদ প্রাঙ্গণে উপজেলা কৃষি অধিদপ্তরের আয়োজনে ২০২২—২৩ মৌসুমের সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্পের আওতায় উপজেলার একজন কৃষকের হাতে একটি কম্বাইন্ড হারভেস্টার তুলে দেন তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার সুপ্রভাত চাকমা। কম্বাইন্ড হারভেস্টার পাওয়া কৃষক হলেন— উপজেলার সদর ইউনিয়নের রতনশ্রী গ্রামের হাসান শাহরিয়ার।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. হাসান উদ—দৌলা, উপজেলা কৃষি সম্প্রসারন কর্মকর্তা সালাউদ্দিন,উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা আসাদুজ্জামান প্রমুখ।


