ছাতকে আমন ধান সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

ছাতক প্রতিনিধি
ছাতকে সরকারিভাবে আমন ধান সংগ্রহ কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। সোমবার সকালে রেলওয়ে কলোনীস্থ সরকারী গোদামে আমন ধান সংগ্রহ কার্যক্রম আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নূরের জামান চৌধুরী। এসময় উপজেলা খাদ্য কর্মকর্তা পিনাক পানি ভট্টচার্য্য, ওসিএলএসডি আব্দুল হান্নান কামাল, উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের অরুন অধিকারী কৃষকবৃন্দ উপস্থিত ছিলেন। এ উপজেলায় চলতি রোপা আমন মৌসুমে প্রতি কেজি ২৮ টাকা দরে ৬০০ মেট্রিক টন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নেয়া হয়েছে। এ লক্ষ্যমাত্রা পূরনের জন্য সময়সীমা নির্ধারন করা হয়েছে ২ মাস। উপজেলার তালিকাভুক্ত কার্ডধারী কৃষকদের কাছ থেকে এসব ধান সংগ্রহ করা হবে। তবে প্রয়োজনে লক্ষ্য মাত্রার চেয়ে বেশী আমন ধান সংগ্রহ করার সম্ভাবনাও রয়েছে। এতে সময়সীমাও বাড়ানো হবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছেন।